ঢাকা, ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবে ধাওয়াল নিখোঁজ

সারাদেশ | মো. ফরিদ রায়হানহাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(১৪ ঘন্টা আগে) ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ২:৩১ পূর্বাহ্ন

banglahour

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে গিয়ে নৌকা ডুবে ইমান মিয়া (২৯) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

আজ বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর হাওরে এ দুঃঘটনা ঘটে।

নিখোঁজ ইমান মিয়া অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ইমাম মিয়াসহ ৪জন ধাওয়াল মিলে (ধান কাটা শ্রমিক) স্থানীয় কৃষক জাকারিয়ার জমির বোরোধান কাটতে নূরপুর হাওরে যান।

দুপুরের দিকে হাওরে হঠাৎ করে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়। শুরু হয় দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি। এসময় ধাওয়ালরা নৌকা নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হন। পথে বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকায় থাকা অন্য তিন ধাওয়াল সাঁতরে লোকালয়ে গিয়ে প্রাণ বাঁচালেও, নিখোঁজ হন ইমান মিয়া।

পরে, ঝড় থামলে খবর পেয়ে তাঁর স্বজনরা হাওরে খোঁজাখুঁজি শুরু করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইমাম মিয়ার সন্ধান মিলেনি।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯