কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির উঠানে খেলার সময়, পাশের গর্তের পানিতে পড়ে জিম মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৩ মে) উপজেলার পূর্ব অষ্টগ্রাম ৪নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শিশু জিম মিয়া উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইরান সর্দারের বাড়ীর রাব্বি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বাড়ির উঠানে খেলাধুলা করছিলো জিম। এক সময় সবার অজান্তে বাড়ির পাশে পানি ভর্তি গর্তে পড়ে যায়। অনেকক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
পরে এক সময় গর্তের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা দ্রুত উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তত্বাবধায়ক ডা. মো. জাহিদ হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
