ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলায় নদীতে পড়ে যুবক নিখোঁজ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৩ অপরাহ্ন

banglahour


বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে পড়ে মো: হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। ট্রলারে হোসেনের স্ত্রী সহ ৬ বছরের ১ কন্য সন্তান সাথে ছিলেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৫টার দিক পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ মো: হোসেন মোড়ল দাকোপের চালনা এলাকার মৃত: মো: ইউনুস মোড়লের ছেলে।

স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারীর মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। আজকে রেডি স্টার হ্যাচারীর পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে যান। এসময় তার স্ত্রী চিৎকার শুরু করলে হোসেনের সহযোগী সহ স্থানীয় আরো ২জন সাথে সাথে নদীতে লাফিয়ে হোসেনকে উদ্ধারের চেষ্টা করে।

আমরা স্থানীয় ডুবরি দলকে জানালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মোংলা ফায়ার সার্ভিসের ডুবরি দল, নৌ বাহিনীর ডুবরি দল এবং কোষ্টগার্ডের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়ল উদ্ধার করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে মোংলা ফায়ার সার্ভিসের লিডার মো: দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের খবর শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ নৌ বাহিনীর ডুবরি দল এবং কোষ্টগার্ডের ডুবরি দল নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম