ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৫ মে ২০২৬, শুক্রবার, ৪:৩৪ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানির ঘোলদাড়ী কৃষি খামারের ইনচার্জের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, কেরু অ্যান্ড কোম্পানির আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী কৃষি খামারের ইনচার্জ অনন্ত কুমার রায় (৪৬) গত বুধবার (১৩ মে) বেলা পৌনে ১১টার দিকে তার কালো রঙের টিভিএস-৪ভি মোটরসাইকেলটি আইলহাঁস ইউনিয়নের হোসেনপুর গ্রামের মাঠে কেরু কোম্পানির ‘এ’ ব্লকের পাশে পাকা রাস্তার ধারে রেখে খামার পরিদর্শনে যান। পরে ফিরে এসে তিনি মোটরসাইকেলটি খুঁজে পাননি।


এ ঘটনায় তিনি আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলাটি ৩৭৯ পেনাল কোড ধারায় রুজু করা হয়।
মামলার পর পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল ও এসআই প্রদীপ বিশ্বাসসহ পুলিশের একটি দল অভিযান চালায়।


অভিযানে বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মিয়া সুন্দরপুর গ্রাম থেকে আব্দুর রশিদের ছেলে হৃদয় রহমান (২১) ও মফিজুর রহমানের ছেলে হৃদয় হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯