ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএসটিআই অনুমোদন ছাড়াই ড্রিংকো জুস উৎপাদন, মালিকের জেল-জরিমানা

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৫ মে ২০২৬, শুক্রবার, ৪:৪৫ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ড্রিংকো জুস উৎপাদনের দায়ে মাসুদ সিকদার (৩৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার দুপুরে পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।


অভিযানকালে কারখানাটি থেকে ১৫৫ প্যাকেট অবৈধ ড্রিংকো জুস জব্দ করা হয়। পরে জনসম্মুখে পেভার মেশিন দিয়ে জুসগুলো ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন করায় ওই ব্যক্তিকে দণ্ড দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, অবৈধভাবে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯