সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যান।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে- এ তিন জন নিয়ে সিলেটে হাম ও উপসর্গে ৩২ জন মারা গেছেন। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মার গেছেন চারজন।
সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে ৩১১ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিশেষায়িত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে ৯৮ ও ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৪ জন।
সিলেট বিভাগে বুধবার পর্যন্ত গত ৫ মাসে ১৪৯ জন হাম রোগী সনাক্ত হয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
