ময়মনসিংহের ধোবাউড়ায় ১১ লাখ টাকার ভারতীয় মদসহ পিকআপ জব্দ, আটক ৩
ময়মনসিংহ প্রতিনিধি
ভারত সীমান্তবর্ত্তী ময়মনসিংহের ধোবাউড়ায় ৫৪৯ বোতল ভারতীয় মদসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ| এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে| উদ্ধার হওয়া মদের আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ৪৬ হাজার টাকা|
আজ (শুক্রবার) ভোরে উপজেলার কলসিন্দুর ঘাটপাড় মসজিদ সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে একটি নীল রঙের পিকআপে তল্লাশি করে ভারতীয় হুইস্কি ও ভদকা উদ্ধার করা হয়| আটককৃতরা হলো রংপুরের পীরগঞ্জের জাহাঙ্গীর আলম ও তানজিমুল মন্ডল এবং ময়মনসিংহের ফুলবাড়ীয়ার সাইদুল ইসলাম|
ধোবাইড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সীমান্তবর্ত্তী উপজেলার কারনে এটি মাদক পাচারের ভালো রুট হিসেবে ব্যবহার করে মাদক কারবারিরা| আজ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় পুলিশ| মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে| তাদের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে| এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
