হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে| এ নিয়ে সেখানে ৩৩ শিশুর মৃত্যু হলো| এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৩ শিশু ভর্তি হয়েছে| সেখানে চিকিৎসাধীন রয়েছে ১০৪ শিশু|
আজ (বৃহস্পতিবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হামের তথ্য দানকারি কর্মকর্তা ডা. ঝন্টু সরকার এই তথ্য নিশ্চিত করেছেন|
তিনি জানান, গত ১২ মে রাতে ময়মনসিংহের তারাকান্দা থেকে ১৫ মাসের ছেলে শিশুকে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়| গতকাল সকালে শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়া ও হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যায়|
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪০ শিশু ভর্তি হয়েছে| গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২০ শিশু| এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ২০৩ শিশু।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
