ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ১৫ মে ২০২৬, শুক্রবার, ৬:১৮ অপরাহ্ন

banglahour

ভারতের পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলিম নিধন ও বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পৌর শহরের আর্ট গ্যালারি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুসলিম নিপীড়ন ও সাম্প্রদায়িক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে। এসময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লিসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক মানুষ অংশ নেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯