ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১৮ দিন পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ১২:৩৩ অপরাহ্ন

banglahour

দীর্ঘ ১৮ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও পাথর আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ভারত থেকে পাথরবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে।


উভয় দেশের আমদানি-রপ্তানিকারক নেতাদের মধ্যে অনলাইন বৈঠকের মাধ্যমে প্রতি মেট্রিক টন পাথরের শুল্কায়ন মূল্য ১৪ মার্কিন ডলার নির্ধারণের সিদ্ধান্তের পর আমদানি কার্যক্রম পুনরায় চালু হয়।


সোমবার বিকেলে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত জুম মিটিং শেষে সন্ধ্যায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে মঙ্গলবার সকাল থেকে পাথর আমদানি শুরু করতে উভয় দেশের ব্যবসায়ীরা একমত হন।


বিষয়টি নিশ্চিত করেছেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি।


তিনি জানান, বৈঠকে প্রতি মেট্রিক টন পাথরের মূল্য ১৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের মধ্যে স্থবিরতা কেটে গেছে এবং পুনরায় আমদানি কার্যক্রম সচল হয়েছে।


এর আগে গত ৩০ এপ্রিল ভারতীয় কর্তৃপক্ষ হঠাৎ করে পাথরের অ্যাসেসমেন্ট ভ্যালু ১৩ ডলার থেকে বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করলে বাংলাদেশি আমদানিকারকরা প্রতিবাদস্বরূপ পাথর আমদানি বন্ধ করে দেন। প্রায় আড়াই সপ্তাহ বন্ধ থাকার পর নতুন সমঝোতার মাধ্যমে আবারও বন্দর দিয়ে পাথর আমদানি শুরু হলো।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯