ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাঁপাইনবাবগঞ্জে গৃহ শিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ১:৫০ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌকাপাড়ায় গৃহ শিক্ষিকা মরিয়ম বেগমের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন ও কানের দুল ছেঁড়া অবস্থায় পাওয়ায় স্বর্ণালঙ্কার ছিনতাইকে কেন্দ্র করে হত্যার সন্দেহ করছে স্থানীয়রা। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৌকাপাড়া এলাকায় মোসা. সুমি খাতুনের বাড়িতে বস্তাবন্দী মরদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজন  ‘৯৯৯’-এ ফোন করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনা¯’লে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।


স্থানীয়রা জানায়,নিহত মরিয়ম বেগম (৫৫) নামোশংকরবাটি উজ্জ্বলপাড়া এলাকার মোসাদ্দেক হোসেন কালামের স্ত্রী। তিনি প্রতিদিন সকালে সুমি খাতুনের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে প্রাইভেট পড়াতে যেতেন।


সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, নিহতের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে এবং কানের দুল ছেঁড়া ছিল। ঘটনার পর সন্দেহভাজন হিসেবে সুমি খাতুন, তার স্বামী রুবেল ও স্বর্ণকার দিপককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম