খুলনায় সাবেক পাট উপদেষ্ঠকে গ্রেফতার ও বর্তমান পাটমন্ত্রীর পদত্যাগের দাবিতে জুট প্রেস শ্রমিকরা বিক্ষোভ করেছে।
অন্তবর্তি সরকারের পাট উপদেষ্ঠা বশির উদ্দিনকে গ্রেফতার ও বর্তমান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের পদত্যাগের দাবিতে খুলনার দৌলতপরে কর্মহীন জুট প্রেস শ্রমিকরা ও সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ (মঙ্গলবার) বেলা ১১ টায় দৌলতপুরে বাংলাদেশ জুট এসোসিয়েশনের সামনে কাঁচাপাট রপ্তানিতে শর্ত জুড়ে দেয়ায় গত ৯ মাস কাঁচাপাট রপ্তানি বন্ধ থাকায় কর্মহীন জুট প্রেসর বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়কে আন্দোলনের ডাক দেয়। এ সময় একই দাবিতে বিজেএর কার্যালয়ে সংবাদ সম্মেল চলছিল। ওই সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মিছিল সহকারে দৌলতপুর বিজেএর কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে রাজপথ অবরোধ ও বিক্ষোভ করে। একদল শ্রমিক বিজেএর অফিসে হামলাকরে। তারা জানালার কাঁচ ভাচুর করে এবং অফিসে বিজেএর নেতাদের অবরুদ্ধ করে রাখে। অন্তবর্তী কালীন সরকারের পাট উপদেষ্টা মোঃ বশিরউদ্দিন নিজ ব্যবসায়ীক স্বার্থে কাঁচাপাট কে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করায় দীর্ঘদিন ৪০ টি জুট প্রেস বন্ধ। যে কারনে শ্রমিকরা মূলত বেকার হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকটে অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে। এ বিষয় নিয়ে বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রনালয়ে একাধিক চিঠি পাঠিয়েও কোন সুরাহ না হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। এ সময় শ্রমিকরা অবিলম্বে কাঁচাপাট কে শর্ত প্রত্যাহার করে রপ্তানির সুযোগ করে দেয়ার দাবি জানান।
শ্রমিকরা অন্তর্বর্তীকালীন সরকারের পাট উপদেষ্টা কে গ্রেফতার ও বর্তমান পাট মন্ত্রীর পদত্যাগের দাবি জানান। অবিলন্বে দাবী পূরন না হলে তরা পরিবারের সদস্যদের নিয়ে রাজ পথে নামার ঘোষনা দেন। পরে ব্যবসায়ী ও প্রশাসেনর আশ্বাসে তারা অবরোধ সাময়িক স্থগিত করে।
অপরদিকে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বিজেএ নেতৃবৃন্দ। আজ খুলনার দৌলতপুরস্থ বিজেএ ভবনে সংগঠনের চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পরও প্রতিবছর বিপুল পরিমাণ কাঁচা পাট উদ্বৃত্ত থাকে।
সেই উদ্বৃত্ত পাট রপ্তানি করে প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কাঁচা পাট রপ্তানিতে শর্ত আরোপের পর কার্যত রপ্তানি বন্ধ হয়ে যায়।তাদের দাবি, রপ্তানি বন্ধ থাকায় দেশের প্রায় ৪০টি জুট প্রেস হাউস বন্ধ হয়ে গেছে এবং লক্ষাধিক শ্রমিক দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়েছেন। একইসঙ্গে কৃষকরা পাটের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।বিজেএ নেতারা আরও বলেন, দেশে বর্তমানে বিপুল পরিমাণ কাঁচা পাট মজুদ রয়েছে। নতুন মৌসুমে বাম্পার ফলনের আশঙ্কায় বাজারে ধস নামতে পারে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন। দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু না হলে দেশের পাট খাত ধ্বংসের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দেন তারা।
কৃষকের স্বার্থ রক্ষা, শ্রমিকদের কর্মসংস্থান সচল রাখা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের স্বার্থে কাঁচা পাট রপ্তানির ওপর আরোপিত শর্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা।এ সময় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের নেতা বদরুল আলম মার্কিন,গাজী শরিফুল ইসলাম,খায়রুজ্জামান, নূরইসলাম বাবু,শামীম আহমেদ,কুতুবুদ্দিন,প্রিন্স মাহমুদ,রঞ্জন কুমার দাস, আলমগীর খান,সাইফুল ইসলাম বাবু,মিতা বাগচি, জামাল হোসেন, আব্দুস সাত্তার,রানা হক, মোহাম্মদ মজনু,লিয়ন জিয়া,আব্দুস সালাম,আবুল কালাম আজাদ সহ নেতৃবৃন্দ এবং পাটশ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
