ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৪:০৮ অপরাহ্ন

banglahour

 

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১, সিপিসি -২।

গ্রেফতারকৃত আসামির নাম জহির ইসলাম আপন  জহির হিজড়া (৪৬)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার রামপাল এলাকার মৃত জাফর আলীর ছেলে। বর্তমানে তিনি বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সরকারি টিনশেড আবাসনে বসবাস করেন।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা মঙ্গলবার (১৯ মে)  সাংবাদিক সম্মেলনে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এবং র‌্যাব-৬ সিপিসি-১ এর একটি যৌথ আভিযানিক দল সোমবার (১৮ মে) রাত ১১টা ২০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এর আগে গত ১৩ মে সকাল ১০টার দিকে বুড়িচং বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি কক্ষে ভয়াবহ এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক শিশির মাহি (২৯) তৃতীয় লিঙ্গের একজন ব্যক্তি ছিলেন।

অভিযোগ রয়েছে, পূর্ব বিরোধের জেরে আসামিরা শিশির মাহিরের হাত-পা বেঁধে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

শিশির মাহিরের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে ভোর ৪টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত ও আসামিরা সবাই তৃতীয় লিঙ্গের এবং দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করতেন। তারা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই নৃশংস এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম