ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৬:৩৫ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা (১৯-২১ মে)  উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। 


ভূমি সেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার।

জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেমিনারে ডিডিএলজি (উপপরিচালক)  শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামান এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভূমি সেবা মেলায় জনসেবার জন্য বিভিন্ন স্টলে ভূমি বিষয়ক সেবা প্রদান করা হচ্ছে।
                

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম