নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"— এই প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে বরিশালের হিজলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।
১৯ মে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিনব্যাপী আয়োজিত এই মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।
এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় নাগরিকরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল
জানান, সাধারণ মানুষকে ভূমি সেবা সম্পর্কে সচেতন করা, সহজে ও ভোগান্তিহীনভাবে ভূমি উন্নয়ন কর প্রদান সহ বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে স্টলগুলোতে সরাসরি সেবা নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আগত সুবিধাভোগীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
