ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গার দর্শনায় প্রশিক্ষণ শেষ করা শিক্ষানবিশদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলা অনুষ্ঠিত

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৯ মে ২০২৬, মঙ্গলবার, ৬:৪২ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গার দর্শনায় পিকেএসফের সহযোগীতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণ শেষ করা শিক্ষানবিশদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৯ মে) বেলা দেড়টায় দর্শনা ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টার মিলনায়তনে ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক নাসিফা আলীর সভাপতিত্বে এ চাকরি মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার দিন ব্যাপি মেলার উদ্বোধন করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ওয়েভ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক সিদ্দিকুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার উবায়দুর রহমান সাহেল, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আবদুল্লা আল শামীম ও জনতা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক অলিউল্লাহ।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রশিক্ষণ) জহির রায়হান।
প্রধান অতিথি জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন,'ভাল থাকার জন্য আমাদের  নানামুখী কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে জড়াতে হবে। আমি কতটুকু দক্ষ তার ওপর আমার সফলতা নির্ভর করবে। সে কারনে নিজেকে দক্ষ এবং যোগ্য হতে হবে। যদি আমি দক্ষ হই তাহলে আমি কোন না কোন কিছুতে আমার দক্ষতা কাজে লাগিয়ে নিজে ভাল থাকতে পারবো, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে ভাল রাখতে পারবো'। 
                   

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম