ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে কোন তালবহানা সহ্য করা হবে না:ঊষাতন তালুকদার

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ মাস আগে) ২০ মে ২০২৬, বুধবার, ৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:০৭ অপরাহ্ন

banglahour


পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে কোন তালবাহানা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি বলেন, পাহাড়ের মানুষ এবার বিএনপিকে ভোট দিয়েছে শুধুমাত্র চুক্তি পূর্ণাঙ্গ যাতে বাস্তবায়ন করে। তবে যদি এই বিষয়ে গরিমসি করে তা হলে সহ্য করা হবেনা। যেকোন মূল্যে পার্বত্য চুক্তি আদায় করে ছাড়বো, কোন শিথিলতা দেয়া হবেনা বলে তিনি মন্তব্য করেন।
বুধবার (২০ মে) সকালে শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র ও জন সমাবেশে এসব কথা বলেন তিনি।

 
সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্র সমাজ অধিকতর সামিল হোন এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সমাবেশে ছাত্র ও জনসমাবেশ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি রুমেন চাকমা সভাপতিত্বে জন সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহির শাহরিয়ার রেজা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি রুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উলিসিং মারমা প্রমুখ। 


উষাতন তালুকদার আরো বলেন, আমরা আপনাদের ভোট দিয়েছি। আমাদের জন্য প্রতিদানে কি করবেন সেটি আপনাদের ব্যাপার। চুক্তি বাস্তবায়ন নিয়ে কালক্ষেপন করলে ফলাফল কি হবে সেটি সময়ই বলে দিবে কারণ বল আপনাদের কোর্টে।  


বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা এক সময় ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন। ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি করা হয়েছে। চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। ভূমি কমিশন তৈরি করে পার্বত্য এলাকায় ভূমি অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ছিল।

এখনো ভুমি অধিকার ফিরিয়ে দেওয়া হয়নি। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকেও বিগত সরকার চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করা হয়নি। পার্বত্য শান্তি চুক্তির লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এর আগে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিরা।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম