ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৫ মাস আগে) ২০ মে ২০২৬, বুধবার, ৪:৪৩ অপরাহ্ন

banglahour

ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে এবং নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্ক ও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ কলাপাড়া ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন,  পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু ও বেসরকারী সংস্থা আভাসের  প্রকল্প ম্যানেজার মনিরুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। 
বক্তারা বলেন, কলাপাড়াসহ সারাদেশে একের পর এক নারী নির্যাতন, হত্যা ও ধর্ষনসহ সহিংসতার  ঘটনা ঘটেছে। এসব এঘটনায় জড়িতরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। সহিংসতা প্রতিরোধে প্রশাসনকে আরো তৎপর হওয়ার দাবি জানান তারা।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম