ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের ব্যতিক্রমী আড্ডা

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৫ দিন আগে) ২০ মে ২০২৬, বুধবার, ৪:৪৪ অপরাহ্ন

banglahour


পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ কৃষকদের সঙ্গে কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের ব্যতিক্রমী আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে শহরের হেলিপ্যাড মাঠে এ আড্ডা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার শ্রেষ্ঠ সবজি চাষী, বড়ই চাষী, গোলগাছ চাষী, আম বাগানী, ড্রাগন চাষী, ধান চাষী, মুগডাল চাষী ভার্মি কমপোষ্ট চাষী ও সৌদি খেজুর চাষীসহ অর্ধ শতাধিক কৃষকরা তাদের সফলতার গল্প তুলে ধরেন। এছাড়া এ আড্ডা অনুষ্ঠানে নানা-নাতির গম্ভীরা পরিবেশনার মাধ্যমে কৃষির গুরুত্ব ও কৃষিতে আধুনিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯