ঢাকা, ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সীমান্ত সুরক্ষায় নিরলস ভাবে কাজ করছে বিজিবি,পঞ্চগড় ১৮ বিজিবির প্রেস রিলিজ

সারাদেশ | এই,এম, হাসিবুল ইসলাম পঞ্চগড়।

(৬ ঘন্টা আগে) ২০ মে ২০২৬, বুধবার, ১১:৩৫ অপরাহ্ন

banglahour


বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্ত নিরাপত্তায় সর্বদা নিয়োজিত রয়েছে বিজিবির উত্তর পশ্চিম রিজিওন, রংপুর।  রংপুর রিজিওনের প্রতিটি ব্যটালিয়ন সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা এ আস্থার প্রতিক হিসাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।আজ ২০ মে  বুধবার সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নএক প্রেস রিলিজের মাধ্যমে একথা জনায়।

প্রেস রিলিজে ১মে ২০২৫ হতে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত মাদক,অস্ত্র ও অন্যান্ন মালামাল চোরাচালান রোধ, নারী ও শিশুসহ মানব পাচার প্রতিরোধ,সীমান্ত সুরক্ষা, জনসচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে বিজিবি রংপুর রিজিওনের সাফল্য তুলে ধরা হয়।
তথ্যমতে রংপুর রিজিয়নের আওতাধীন ব্যটালিয়নে কর্মরত সদস্যরা সীমান্তে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে  গত এক বছরে ৫৪৭ জন আসামী গ্রেফতার করে এবং প্রায় ৯৫ কোটি টাকার অবৈধ পন্য আটক করে।আটককৃত পন্য সমুহের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য যেমন,ফেন্সিডিল,মদ,ইয়াবা,ট্যপেন্টাডল,মেটাডক্সিন,নেশা জাতীয় ইনজেকশন,চোরাকারবারীর পন্য মসলা,কাপড়, প্রসাধনী,খাদ্য সামগ্রী,কৃষি পন্য, ঔষধ,গবাদিপশু, যানবাহন, ডলার, রুপি সহ বিভিন্ন পন্য। 
এছাড়া অভিযান সমুহে তারা দেশি বিদেশি পিস্তল ১৪ টি, বিদেশি ওয়ান শুটার গান ৭টি,ম্যগাজিন ২৫টি,গুলি ৫০ রাউন্ড ও শিশা গুলি ৫৩৫০ রাউন্ড আটক করতে সক্ষম হয়। এছাড়া নারী ও শিশু পাচারকারী চক্রের একজন ভারতীয় নাগরিককে আইনের আওতায় আনা হয়েছে মর্মে জানানো হয়।

রংপুর রিজিয়নের আওতাধীন সেক্টর সমুহের অধিনস্ত বিভিন্ন ব্যটালিয়ন সমুহ দ্বায়িত্বপূর্ন সীমান্তবর্তী এলাকায় গরীব ও দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ, আর্থিক অনুদান,শিক্ষা উপকরন বিতরন ও মেডিকেল ক্যম্পেইন এর মাধ্যমে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনের মাধ্যমে জনকল্যান মুলক কার্যক্রম পরিচালনা করছে।এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখার কথা জানানো হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি রংপুর রিজিওন গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করেছে। বর্তমানে সীমান্ত দিয়ে তেল পাচার রোধ,ভারতীয় গরু প্রবেশ রোধ ও পুশইন রোধে সদা সতর্ক রয়েছে বিজিবি।
উল্লেখ্য, রংপুর রিজিওনের আওতাধীন ৪টি সেক্টরে মোট ১৫টি ব্যটালিয়ন রয়েছে,যার আওতাধীন এলাকা ১৬৬০ কিলোমিটার।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯