ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২৬ উদযাপন

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৩ মাস আগে) ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৮:৩২ অপরাহ্ন

banglahour

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন" এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে "ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬" আয়োজিত হয়ে গেলো  পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায়।

পোগ্রাম এর শুভসূচনা করেন মো আবু তালেব  অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মারুফা সুলতানা খান হীরামনি সদর উপজেলা নির্বাহী অফিসার, মান্না দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহকারী পরিচালক 
মো:আবদুল মান্নান আনসারি, ইকবাল হোসেন,(সিনিয়র স্টেশন অফিসার) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বান্দরবান পার্বত্য জেলা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোসা রুমানা আক্তার, আরবান কমিউনিটি ভলান্টিয়ার (এফএসসিডি), ইয়ুথ চীফ। সকল ফায়ার ফাইটার কর্মীবৃন্দ এবং আরবান কমিউনিটি ফায়ার ভলান্টিয়ারদের( স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী), এবং অন্যান্য অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ততায় আনন্দঘন পরিবেশে শোভাযাত্রা, আলোচনা সভা এবং অগ্নিনির্বাপণ সকল সরঞ্জামাদী প্রদর্শনীর মাধ্যমে সম্পূর্ণ আয়োজন সম্পন্ন হয়।

আমন্ত্রিত অতিথিবৃন্দের আন্তরিক আলোচনায় এবং দিকনির্দেশনামূলক বক্তব্যে ফায়ার ফাইটার এবং সকল স্বেচ্ছাসেবীদের বিগত সময়ের গতি, সেবা, ত্যাগের বিনিময় এবং ফুটে উঠেছে এবং বিগত সময়গুলোতে সকলের আত্মত্যাগকে আন্তরিক শ্রদ্ধার সাথে স্মরন করা হয়।

সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন সহকারী পরিচালক মো আবদুল মান্নান আনসারি।

সকল আত্মত্যাগী দেশপ্রেমিক এবং যারা অগ্নি-বন্যা-ভূমিকম্পসহ সকল দুর্যোগে সবার আগে থাকে তাদের সম্মানকে আরও একবার স্মরন করিয়ে দিলো। ফায়ার সার্ভিস একটি লাইফ সেভিং ফোর্স হিসেবে বিগত সময়ে ছিলো,আছে এবং ভবিষ্যতেও থাকবে এই পন করেই অগ্নিযোদ্ধারা আবারো নতুন প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন।

প্রতিটি জীবন মূল্যবান। তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ সফল হোক প্রতিটি বিভাগে, জেলায়, উপজেলায় এবং সকল স্থানে। সকলে একটু সচেতন হউন নিরাপদে থাকুন এইটাই সকলের প্রত্যাশা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম