ঢাকা, ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনের ছয় জেলেকে অপহরণ করেছে দস্যু জাহাঙ্গীর বাহিনী, এ নিয়ে ২৪ ঘন্টার ব্যবধানে ১৮ জেলে জিম্মি

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২১ মে ২০২৬, বৃহস্পতিবার, ৮:৪২ অপরাহ্ন

banglahour


২৪ ঘন্টার ব্যবধানে বনদস্যুরা আরো ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। 
বৃহস্পতিবার  ভোর রাতে  সুন্দরবনের ছাপড়াখালী এলাকার নদী থেকে ওই ৬ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে। সুন্দরবনে জেলে মৌয়ালীদের কাছে মুর্তিমান আতংকের নাম এখন জাহাঙ্গীর বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী বলেন, বৃহস্পতিবার   (২১ মে) ভোর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকার নদীতে মাছ ধরারত জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে ৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী।

অপহৃত জেলেরা হচ্ছে, শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের  হাফিজুল (২৪) ও ফাইজুর (২০), বেল্লাল মীর (৩৫), ছলেমান(৪০) পাথরঘাটার পদ্মা গ্রামের হাসিব (২১) অন্য আর একজন জেলের নাম জানা যায়নি। এর আগে মঙ্গলবার রাতে সুন্দরবনের ফুসফুসেরচর এলাকা থেকে ১২ জেলে অপহৃত হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, বুধবার দিবাগত রাতে ছাপড়াখালী এলাকায় ৬ জেলে অপহরণের খবর তারা পেয়েছেন।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, সুন্দরবনে জেলে ও মৌয়ালীদের কাছে এখন মুর্তিমান আতংকের নাম জাহাঙ্গীর বাহিনী। জাহাঙ্গীর বাহিনী বেপরোয়া হয়ে সুন্দরবনে জেলেদের জিম্মি করে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে।


সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, বনদস্যুদের কারণে এ বছর সুন্দরবনে মধু ও মাছের রাজস্ব আয় কমে গেছে। দস্যুদের ভয়ে অনেকেই মধু আহরণ ও মাছ ধরতে সুন্দরবনে যায়নি বলে ঐ কর্মকর্তা জানিয়েছেন।


শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক বলেন, সুন্দরবনে ৬ জেলে অপহরণের খবর তার জানা নেই। কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯