ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জৈন্তাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(২ মাস আগে) ২২ মে ২০২৬, শুক্রবার, ৫:২৭ অপরাহ্ন

banglahour

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিখারখাঁ গ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানাযায়, ২২মে শুক্রবার দুপুর অনুমান ২টার সময় বাড়ির পাশ্ববর্তী খালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হল শিখারখা গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) এবং কবির আহমেদের মেয়ে রাফা (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে দুই শিশু বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির একপর্যায়ে খাল থেকে উদ্ধার করে দ্রুত সিলেট ইম্পেরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, শিশুদুটির মৃত্যুর বিষয়টি জানা নেই, এবিষয়ে আমাদেরকে স্থানীয়রা কিংবা স্বজনরা জানায়নি। তবুও আমরা পুলিশ পাটিয়েছি বিষয়টি খোঁজ নেয়ার জন্য।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯