ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ডক্টর আজিম খান পিএইচডি ডিগ্রী অর্জন করায় ভৈরবে সংবর্ধনা ও আলোচনাসভা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(২ দিন আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ১২:৫৯ অপরাহ্ন

banglahour

 ভৈরবের কৃতি সন্তান ডক্টর আজিম খান আমেরিকার ম্যারিল্যান্ড বাল্টিমোর কান্টি ইউনির্ভাসিটি থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি )  ডিগ্রী অর্জন করায় ভৈরবে তার বাবা আঃ মন্নান খান ও মা কে সংবর্ধনা  ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।দেয়া হয়েছে । 

রসুল পুর খান বাড়ির আয়োজনে আজ শনিবার সকালে পৗের শহরের ভৈরবপুরে নিজ বাস ভবনে এ সংবর্ধনা ও আলোচনা সভা করা হয়েছে । এ সময়  আলোচনাসভায় বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন কিশোরগঞ্জ জেলার সভাপতি হাজি মোঃ মুসা খান, রসুল পুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নেকবর খান,সাবেক সহকারি শিক্ষক ওমর ফারুক,সাদেকপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মোশারফ হোসনে মিলন, আঃ আহাদ খান, আয়ুব খান প্রমূখ । 

এ সময় বক্তারা বলেন, ডক্টর আজিম খান ছাত্র জীবনে অত্যান্ত মেধাবী ও নম্র ভদ্র ছিলেন । তার পরিবারের অক্লান্ত পরিশ্রম ও তার প্রচেষ্টায় আজ তিনি আমেরিকার ম্যারিল্যান্ড বাল্টিমোর কান্টি ইউনির্ভাসিটি থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি )  ডিগ্রী অর্জন করে মেধার স্বাক্ষর ধরে রেখেছেন । তার এ সম্মানজনক ডিগ্রী তার পরিবার সহ ভৈরব এমনকি সারা বাংলাদেশের জন্য গর্বের বিষয় । তার ভবিষ্যত আরো উজ্জল হোক এবং তার জন্য দেশবাসি সকলের দােয়া কামনা করেন ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯