সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ চেক পোষ্ট অভিযান পরিচালনা করে ভারতীয় ২১বস্তা চা-পাতা সহ ১ব্যক্তিকে আটক করে।
পুলিশসূত্র জানায়, সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় ২৩ মে শনিবার দুপুর ১টার সময় জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় চেক পোষ্ট এলাকায় ১টি নীল রংয়ের এইচ পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশী করিয়া পিকআপে থাকা ভারতীয় ২১বস্তা চা-পাতা সহ ১জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন- কানাইঘাট থানার বড়বন্দ গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে মো: আলম মিয়া (৩৫)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী কার্যক্রম পরিচালান করে ২১বস্তা চা-পাতা সহ ১জনকে আটক করেছে। তার বিরোদ্ধে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক আদালতে প্রেরণ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
