ঢাকা, ২৪ মে ২০২৬, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় র্ধষনচেষ্টা মামলার আসামীসহ গ্রেফতার-৩

সারাদেশ | মুজাহিদ প্রিন্স,পটুয়াখালী।

(৫ ঘন্টা আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ৮:৪৩ অপরাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় ধর্ষন চেষ্টার মূল আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ মে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে প্রথমে মোঃ রুবেল মৃধা(৪০) ও মোঃ ইমন হওলাদার (৩৫) কে কলাপাড়া থেকে এবং পরবর্তীতে অন্য একটি অভিযান পরিচালনা করে মূল আসামী মোঃ রাব্বি খান(৩২) কে ঢাকার বনানী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামী মোঃ রাব্বি খান ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ রাব্বি খান(৩২), মোঃ রুবেল মৃধা(৪০), মোঃ ইমন হাওলাদার(৩৫)। তারা সবাই কলাপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ ও মামলাসুত্রে জানাযায় ১৬ মে রাত অনুমান ০১.৩০ ঘটিকার দিকে জেলার কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের উত্তর পূর্ব চালিতাবুনিয়া এলাকায় আসামী রাব্বি সহ অজ্ঞতনামা ২/৩ জন্য আসামীরা মিলে গৃহের সিধ কেটে ঘরে প্রবেশ করে মধ্য বয়সী এক বিধবা নারীকে ধর্ষনের চেষ্টা করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা ঐদিনই একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জেলা পুলিশের একাধিক উর্ধ্বতন কর্মকর্তাগণ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। চাঞ্চল্যকর এ ঘটনার মূল রহস্য উদঘাটন করতে পটুয়াখালী জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন ও ক্রাইম) মো: সাজেদুল ইসলাম জানান, গত দুই বছর পূর্বে ভিকটিমের বাবা মারা যায়। তার দুই মেয়েকে বিবাহ দিয়েছেন। বর্তমানে তিনি তার মেজো মেয়ে ভিকটিম ও এক ছেলেকে নিয়ে তার স্বামী বাড়িতে বসবাস করেন। ভিকটিম উপজেলার একটি কলেজে দ্বাদশ শ্রেনীতে অধ্যায়নরত। আসামী মোঃ রাব্বি খান(৩২) তাদের পূর্ব পরিচিত এবং প্রতিবেশী। ভিকটিম কলেজে যাওয়া আসার সময় আসামী মোঃ রাব্বি খান কু-প্রস্তাব দিতো এবং অশ্লীল অঙ্গভঙ্গি দেখাতো। 

ভিকটিম আসামী রাব্বি খানের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ১৬ মে রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় বাদী তাদের ঘরের পিছনের দরজা ঘরের ভিতর থেকে বন্ধ করে এবং সামনের দরজা তালাবদ্ধ করিয়া তার ছেলেকে নিয়ে নদীতে মাছ ধরতে যায়। তখন ভিকটিম তাদের ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে। বাদী এবং তার ছেলে বাসায় না থাকার সুযোগে মূল আসামী মোঃ রাব্বি সহ মোঃ রুবেল ও ইমন মিলে বাদীর স্বামীর চৌচালা টিনের বসত ঘরের পশ্চিম পাশের পিড়ার সিধ কাটে ঘরের ভিতরে প্রবেশ করে ভিকটিমের মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা করে। 

ধস্তাধস্তির একপর্যায় ভিকটিমের মুখ হতে আসামী মোঃ রাব্বির হাত সরে গেলে ভিকটিম ডাকচিৎকার করে। তখন আশেপাশের লোকজন আগাইয়া আসতে দেখে আসামীরা ভিকটিমকে রেখে ঘটনাস্থল হতে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে সংবাদ প্রাপ্তির সাথে সাথে কলাপাড়া থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল হতে বিভিন্ন তথ্য-উপাত্ত ও গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ পূর্বক তা পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় উল্লেখিত আসামীদের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার প্রমান পান।

পুলিশ সুপার আরো জানান, ঘটনার পর থেকে আসামীরা এক জায়গায় দীর্ঘ সময় অবস্থান না করে দ্রুত সময়ের মধ্যে তাদের অবস্থান পরিবর্তন করে এবং ১নং আসামী নিজ জেলার মধ্যে না থেকে বিভিন্ন জেলায় ঘুরে বেড়ায়। যার কারনে আসামীদের অবস্থান সনাক্ত করতে বেগ পেতে হয়। এক পর্যায় ২২ মে তারিখ সকালে কলাপাড়া থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে ২নং আসামী মোঃ রুবেল মৃধা ও ৩নং আসামী মোঃ ইমন হাওলাদারকে কলাপাড়া থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ১নং আসামী মোঃ রাব্বি খানকে ঢাকায় অবস্থানের তথ্য পায়। 

তাৎক্ষনিক পুলিশের আরেকটি টিম ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যায়। কিন্তু টিম ঢাকা যাওয়ার আগেই তার পূর্বের অবস্থান পরিবর্তন করে। অভিযানিক টিম ঢাকায় অবস্থান করে আসামী রাব্বির অবস্থান সনাক্তের চেষ্টা করে। একপর্যায় একই তারিখ বিকালে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী মোঃ রাব্বি খান বনানী থানা এলাকায় অবস্থান করার তথ্য পাওয়া যায়। 

তাৎক্ষনিক অভিযানিক টিম বনানী থানা এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করে মূল আসামী মোঃ রাব্বি খানকে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে মামলাটির তদন্ত চলমান রয়েছে এবং এ ঘটনার সাথে অন্য কোন ব্যক্তি বা সহায়তাকারী সহ অন্য কেউ জড়িত আছে কিনা তা নিরূপণে আইনগত পদক্ষেপ গ্রহণ করাসহ যে বা যারাই এই অপরাধে জড়িত থাকুক না কেন, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবী করেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯