ঢাকা, ২৪ মে ২০২৬, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইটনায় ধনু নদীতে নিখোঁজ শিশু, উদ্ধারে ফায়ার সার্ভিস ডুবুরি দল

সারাদেশ | মো ফরিদ রায়হান। কিশোরগঞ্জ (হাওরাঞ্চল প্রতিনিধি)।

(৫ ঘন্টা আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ৮:৪৮ অপরাহ্ন

banglahour


কিশোরগঞ্জের হাওর বেষ্টিত ইটনা ধনু নদীতে পড়ে নিখোঁজ দেবরাজ বর্মন (৩) নামে এক শিশু। উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আজ শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের বনভাংঙ্গা আবাসন গ্রামের এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু দেবরাজ বর্মণ আবাসন গ্রামের লেবু বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার দিকে দেবরাজ কে নিয়ে তার দাদী ধ্রুপতী বর্মণ বাড়ির পাশে ধনু নদীর তীরে ধান শুকানোর খলায় কাজ করতে যায়। এসময়, খেলাধুলা করছিল দেবরাজ।
হঠাৎ সবার অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে দেবরাজকে না পেয়ে ইটনা ফায়ার সার্ভিসে খবর দেয় পরিবার।

পরে, কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল এসে শিশু উদ্ধারে অভিযান শুরু করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুর সন্ধান মিলেনি।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, নদীতে তীব্র স্রোত মোকাবিলা করে উদ্ধারাভিযান চলছে।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯