ঢাকা, ২৪ মে ২০২৬, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বজ্রপাতে নিহত কৃষক, স্ত্রীসহ দুই নারী আহত

সারাদেশ | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২৩ মে ২০২৬, শনিবার, ৮:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫১ অপরাহ্ন

banglahour

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রামে খলায় ধান শুকানোর সময় বজ্রপাতে এক কৃষক নিহত,আহত হন স্ত্রীসহ দুই নারী।

বজ্রপাতে নিহত মহব্বত খাঁ (৪২) অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা জমরুত খাঁর ছেলে।

এই ঘটনায় আহতরা হলেন, নিহত মহব্বত খাঁর স্ত্রী রুমা বেগম (৩৬) ও একই এলাকার বাসিন্দা মর্জিনা আক্তার (৫০)।

আজ শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ শনিবার বাড়ি সংলগ্ন ধানের খলায় রোদে ধান শুকাচ্ছিলেন কৃষক মহব্বত খাঁ। বিকেল দিকে আকাশ হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত শুরু হয়। এসময়, শুকানো ধান বৃষ্টিতে যেন না ভিজে তাই দ্রুত জমানোর চেষ্টা করছিলেন।

এতে, হঠাৎ একটি বজ্রপাতের আঘাতে আহত হয়ে ধানের খলায় পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এছাড়াও, তার স্ত্রী রুমা সহ আরও এক নারী আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আহতদের চিকিৎসা দেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, বজ্রপাতে এক কৃষক মহব্বত খাঁ নিহত ও তার স্ত্রীসহ দু'জন আহত হয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯