ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ১:০৯ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহ সদরের বেগুনবাড়িতে নিখোঁজের দুদিন পর একটি পুকুর থেকে বিজন বর্মণ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজয় বর্মণ মুক্তাগাছার মাছ ব্যবসায়ী হরিপদ বর্মনের ছেলে। সে স্থানীয় একটি ঔষধের দোকানে চাকরি করতো।  
নিহত বিজন বর্মণের জ্যোঠাতো ভাই সুব্রত বর্মণ জানান, শুক্রবার রাতে মুক্তাগাছায় বাড়ি ফিরে মাদকাসক্ত বন্ধুদের সাথে ময়মনসিংহ শহরে যায়।

সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসে সে। এরপর রাত ১২টার দিকে আবার বন্ধুদের সাথে বাড়ির পাশে একটি জঙ্গলে আড্ডা দেয় বলে স্থানীয় লোকজন দেখতে পায়। এরপর আর বাড়ি ফিরেনি। গতকাল শনিবারও দিনভর খোঁজাখুঁজি করে কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
এরপর আজ(রোববার) সকালে বাড়ি থেকে একটু দূরে পুকুরের কচুরিপানার সাথে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিজনের মরদেহ সনাক্ত করে। দুই ভাই ও এক বোনের সংসারে সে ছোট ছেলে। তার এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে। অপর ভাই ধীরেন্দ্র বর্মন ঔষধ ব্যবসায়ী। বন্ধুদের সাথে নেশা করাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে অভিযোগ পরিবার সদস্যদের।

কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া হত্যাকান্ডের কারন অনুসন্ধানে পুলিশ তৎপরতা শুরু করেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম