ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুরের বাস ও এম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ১:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৮ অপরাহ্ন

banglahour


ফরিদপুরের বাস ও এম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ৪ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে।  

রোববার বেলা ১১ টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার শংকরপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাদারীপুর জেলার বালিয়া মোস্তফাপুর গ্রামের হাজী আব্দুল ওয়াহেদ মোল্লার ছেলে হাজী আব্দুল ওহেদ মোল্লার ছেলে আলমগীর মোল্লা, তার বোন খুরশিদা বেহম, তাদের ভাই জাহাঙ্গীর মোল্লা, জাহাঙ্গীর এর স্ত্রী মাজেদা আক্তার ও এম্বুলেন্স চালক সৈদারবালি গ্রামের শাহজাহান মাতুব্বর এর ছেলে কাওছার।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী বিআরটিসি বাসের সাথে ( ঢাকা মেট্টো-ব-১৫-৬৪৩৬) মাদারীপুর থেকে ফরিদপুরগামী এম্বুলেন্স এর সংঘর্ষ হয়। নিহত আলমগীর মোল্লার চিকিৎসার জন্য এম্বুলেন্সটিতে পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা এলাকায় বিল্লালের বাড়ির পূর্বপাশে পৌঁছালে বাস ও এম্বুলেন্স এর মুখোমুখী সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে ।

সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান ও যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনা কবলিত বাস ও এম্বুলেন্স ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম