ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে নৌ-পুলিশের অভিযানে কুখ্যাত নৌ-ডাকাত সর্দার ধীরা গ্রেফতার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৮:৩৪ অপরাহ্ন

banglahour

ভৈরব নৌ-থানা পুলিশের অভিযানে ৪৫ মামলার আসামি কুখ্যাত নৌ-ডাকাত সর্দার দ্বীন ইসলাম ধীরা (৫০) গ্রেফতার হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের মৃত মগল সরকারের ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুগঞ্জ পোস্ট অফিস রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা নগদ ৪৫ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাসা থেকে আরও ১ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট টাকার পরিমাণ ২ লাখ ৭০ হাজার ১৮০ টাকা।


গ্রেফতারকৃত দ্বীন ইসলাম ধীরাকে রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে সকালে ভৈরবের ব্যবসায়ী শামিম মিয়া ও তার দুই ভাই ৩৫ লাখ টাকা নিয়ে নৌকাযোগে ভৈরব থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাইশমোজা বাজারে বাদাম কিনতে যাচ্ছিলেন। পথে চর চারতলা কাঠবাগান এলাকার কাছে পৌঁছালে ৬ সদস্যের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা লুট করে নেয়।


এ ঘটনায় ওই দিনই শামিম মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬ জনকে আসামি করা হয়।


ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মনিরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দ্বীন ইসলাম ধীরাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, দ্বীন ইসলাম ধীরার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক নৌ-ডাকাতির মামলা রয়েছে। ঘটনার আরও তথ্য উদঘাটনে আদালতে রিমান্ড আবেদন করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম