ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কিশোরগঞ্জের কুলিয়ারচরে শিশুকে ধর্ষনের অভিযোগে ইমাম গ্রেফতার

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৪ মে ২০২৬, রবিবার, ৮:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০০ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে মসজিদের ঈমাম মাহবুব উরফে মাহবুবুল্লাহ (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। 


গ্রেফতারকৃত মাহবুবুল্লাহ  পশ্চিম তারাকান্দি মসজিদের ইমাম।সে  নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খালিশাপুর  গ্রামের মৃত শাহেদ আলীর পুত্র। 


আজ রোববার  দুপুরে বিক্ষুব্ধ এলাকাবাসী  ঈমামকে আটকে করে গণ ধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেন।ধর্ষিত শিশুর প্রতিবেশি রফিকুল ইসলাম (৩০) জানান,কয়েকদিন ধরেই এলাকার শিশুরা মক্তবে যেতে  চাচ্ছেনা। 

আজ সকালেপ আমাদের বাচ্চারা মক্তবে যেতে রাজি না হওয়ার কারন জিজ্ঞেস করলে তারা বলে তাকে (ভিকটিম)কে  জিজ্ঞেস করো গিয়ে?
পরে ভুক্তভোগী  শিশুকে জিজ্ঞেস করলে সে জানায় আমি গত সপ্তাহে হুজুরের খাবার  নিয়ে গেলে হুজুর আমার সাথে এসব করেছে।আমি ভয়ে বলি নি।তখন আমরা গিয়ে ওই ঈমাম কে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে সব কিছুই স্বীকার করে।তখন স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে গণ ধোলায় দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কোনো ধরনের প্রভাব বা চাপ ছাড়াই অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে । তদন্তের অংশ হিসেবে চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন, সাক্ষ্য-প্রমাণ এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সহকারি পুলিশ সুপার আবু মুসা শেখ জানান, মূল আসামী গ্রেফতার করে দ্রুতই মামলা রেকর্ড করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম