রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং বাংলাদেশের সকল ধর্ষণের দৃষ্টান্তমূলক বিচার ও আইনের কাঠামো পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) বাগেরহাটের মোংলার সেন্ট পলস স্কুলের সামনে দুপুর তিনটায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীল ও নারীর ক্ষমতায়ান এই মানববন্ধন ও প্রতিবার সভার আয়োজন করে। এ সময় স্কুল-কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন পেশার নারী ও পুরুষ এতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কোনো নারী ও শিশুকে এভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার না হতে হয়। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের অপরাধ কমবে না বলেও দাবী করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ধর্ষণ ও সহিংসতার ঘটনা বাড়তেই থাকবে। তাই মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর ভূমিকার মাধ্যমে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।এ সময় বক্তারা আরো বলেন দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইন পরিবর্তনের আহ্বান জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন বাদাবন সংঘের ওশান প্রকল্পের প্রধান সমন্বয়কারী পপি আক্তার, প্রজেক্ট কো অর্ডিনেটর কানিজ ফাতেমা তামান্না,জিসিআই লেদার এন্টারপ্রাইজ ইনস্টিটিউট অব টেকনোলজি প্রশিক্ষক বৃষ্টি বৈরাগী,স্বেচ্ছাসেবী খাদিজা আক্তার বিজরী প্রমুখ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
