ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মোংলা বন্দরের ২৯০০ শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ২৫ মে ২০২৬, সোমবার, ৬:০৯ অপরাহ্ন

banglahour


মোংলা বন্দরের কর্মরত ২৯'শ শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।  মোংলা বন্দর কতৃপক্ষের লেবির টাকা থেকে এই সহায়তায় প্রদাণ করা হয়।

সোমবার (২৫ মে) সকালে মেসার্স হাশেম অ্যান্ড সন্স ষ্টিভিডরিং কোম্পানি চত্বরে শ্রমিক-কর্মচারীদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী।
প্রধান অতিথির  মো. জুলফিকার আলী বলেন, আমাদের মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। আমরা মিলেমিশে মোংলা বন্দরের উন্নয়নে ভূমিকা রাখছি। ভবিষ্যতে শ্রমিকদের এই সহায়তা আরও বাড়ানো হবে।


এ সময় সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান টিংকু, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য মাহবুবুর রহমান মানিক ও মাহবুবুর রহমান টুটুল উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯