ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঈদুল আযহা উপলক্ষে কুয়াকাটায় পর্যটন প্রস্তুতি

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৭ মে ২০২৬, বুধবার, ২:০৭ পূর্বাহ্ন

banglahour


আসন্ন ঈদুল  আজহা সামনে রেখে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটক বরণের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। পর্যটকদের আনাগোনা কম থাকলেও  ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামবে বলে আশা করছেন তারা। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটা প্রতিনিধি  মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন…


প্রাকৃতিক সৌন্দর্যের অপার বেলাভূমি কুয়াকাটা। একদিকে সূর্যোদয়, অন্যদিকে সূর্যাস্ত- এই বিরল দৃশ্য দেখতে প্রতি বছরই ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ে এই সমুদ্রসৈকতে।আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যেই পর্যটক বরণের প্রস্তুতি প্রায় শেষ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা। 

আবাসিক হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করা হচ্ছে আগত পর্যটকদের সেবা দিতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, মাসজুড়ে ব্যবসায় মন্দা থাকলেও ঈদের ছুটিতে পর্যটকদের ব্যাপক সমাগম হবে। এতে করে ক্ষতির মুখ থেকে ঘুরে দাঁড়ানোর আশা করছেন তারা।ঈদের ছুটিতে কুয়াকাটার বিভিন্ন পর্যটন স্পটও জমে উঠবে দর্শনার্থীদের পদচারণায়।

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট, শুটকী পল্লী, ঝাউবন, চরবিজয়, গঙ্গামতির লেক, লেম্বুর বন, মিশ্রীপাড়া শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার ও রাখাইন পল্লীসহ বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে।ভক্রপপ-
ব্যবসায়ীরা


ঈদুল আজহায় সরকারি ছুটিতে পর্যটকের সমাগম বাড়বে বলে আশা করছি। এতে করে আগের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ভক্রপপ-
আব্দুল মোতালেব শরীফ
সভাপতি, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।


ঈদ উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিংক মোঃ নাজমুল হোসেন ইন্সপেক্টর 
ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা জোন।


পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করা গেলে এবারের ঈদেও কুয়াকাটা হতে পারে দেশের অন্যতম ব্যস্ত পর্যটন গন্তব্য। এতে করে পর্যটননির্ভর স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম