ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় ঈদুল আজহার নামাজের প্রথম জামাত সকাল ৭টায় ঈদগাহ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ২৭ মে ২০২৬, বুধবার, ১১:৪০ পূর্বাহ্ন

banglahour

 


খুলনায় ঈদুল আজহার নামাজের প্রথম জামাত ২৮ মে  নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহায়া প্রতিকুল হলে সার্কিট হাউজের পরির্বতে টাউন জামে মসজিদে সকাল আটটায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে ঈদের নামাজের মাঠের প্রস্তুতি পরির্দশণ শেষে এ কথা জানান কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। একই সাথে নগরীর ৩১টি ওয়ার্ড, সকল ঈদগাহ ও বিশেষ বিশেষ স্থানে ঈদের নামাজের ব্যবস্তা করা হয়েছে। এ সময় বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, কেএমপি কমিশনার মো: জাহিদুল ইসলাম, র্যাব অধিনায়কসহ জেলা প্রশাসন, কেসিসির কর্মকর্তাবৃন্দ ও আইন-শ্রঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মাঠ পরির্দশণ শেষে কর্মকর্তারা আরও জানান, ঈদের নামাজের জন্য আগত মুসল্লিদের জন্য বিশেষ করে নারীদের জন্য পৃথক নামাজের স্থান রাখা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তায় তিনস্তরের ব্যবস্থা, পেট্রোল, গোয়েন্দা পুলিশ ও টহলের ব্যবস্তা এবং ম্যাজিষ্ট্রেটও নিয়োগ করা হয়েছে। মুসল্লিদের জন্য পানি ও ওজুখানাসহ সকল ব্যবস্থা নেয়া হয়েছে। কেসিসি প্রশাসকসহ কর্মকর্তারা নগরবাসীকে শৃঙ্খলার সাথে সার্কিট হাউজ ময়দানে এসে নামাজ আদায়ের আহবান জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম