ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহের হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৭ মে ২০২৬, বুধবার, ২:৫১ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহের হালুয়াঘাটে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুজিত চন্দ্র সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ| সুজিত হালুয়াঘাটের বিলডোরা গ্রামের মৃত রমেশ চন্দ্র সরকারের ছেলে|
পুলিশ জানায়, ২০০৯ সালে স্ত্রী হত্যা মামলায় দীর্ঘদিন আগে গ্রেপ্তার হয়ে সুজিত চন্দ্র সরকার প্রায় ৭ বছর কারাভোগ করেন| 

পরে আদালতে হাজিরা না দিয়ে প্রায় ৮ বছর ধরে পলাতক ছিলেন| নিয়মিত হাজিরা না দেয়া ও  অনুপস্থিত থাকায় আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন| হালুয়াঘাট থানার এসআই দেলোয়ারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) বিকেলে অভিযান চালিয়ে সুজিত চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে|


হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ (বুধবার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে|

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম