ঢাকা, ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাপ্তাই রাইখালীতে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী নির্মাণ করলেন ঝুলন্ত বাঁশের সেতু

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২৭ মে ২০২৬, বুধবার, ৭:১৮ অপরাহ্ন

banglahour


রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নারানগিরি ১নং পাড়া। পাহাড়ি-বাঙালি মিলে এই পাড়ায় ১ শত ৫০টি পরিবারের বসবাস। পাড়ায় যাতায়াতের একমাত্র অবলম্বন ছিল নারানগিরি খালের উপর একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো। এই সাঁকো ব্যবহার করে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, প্যাগোডায় যায়। বিভিন্ন পেশাজীবিরা তাদের কর্মস্থলে যায়। সাপ্তাহিক রাইখালী বাজারে যেতে এই সাঁকোটি ব্যবহার করা হয়। এছাড়া অসুস্থ, মুমূর্ষু রোগী ও গর্ববতী মা বোনরা ডাক্তারের কাছে ও হাসপাতালে যাতায়াত করতে এই সাঁকোটি ব্যবহার করেন। বর্ষা মৌসুম যখন আসে প্রতিবছর উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে এই সাঁকোটি কর্ণফুলি নদীতে তলিয়ে যায়।

বছরের পর বছর সরকারের কাছে আবেদন করেও এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় এলাকাবাসী হতাশ প্রকাশ করেছেন। অবশেষে উপায়ান্ত না দেখে এলাকাবাসী বিগত ১৫ দিন ধরে স্বেচ্ছাশ্রমে তৈরি করলেন একটি বাঁশের সাঁকোর পরিবর্তে অস্থায়ী ঝুলন্ত সেতু । যা মঙ্গলবার (২৬ মে) সমাপ্ত হয়।


এসময় কথা হয় ঐ এলাকার বাসিন্দা  মো: রাশেদ, মো: মানিক, মো: লোকমান , পুলু মারমা এবং এলাকার  কারবারি সুইথি মং মারমার সাথে। তাঁরা বলেন, আমাদের পাড়াবাসীর দু:খ এই সাঁকোটি। জরাজীর্ণ সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমরা চলাচল করে আসছি বছরের পর বছর।

বিশেষ করে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা যখন এই সাঁকো পার করে স্কুলে যায়, তখন অজানা আশংকা ভর করে, কখন জানি তাঁরা খালে পড়ে যায়। এছাড়া অসুস্থ, মুমূর্ষু রোগী ও গর্ববতী মা বোনরা ডাক্তারের কাছে ও হাসপাতালে যাতায়াত করতে এই সাঁকোটি ব্যবহার করেন। যখন বর্ষাকাল আসে তখন খালের স্রোতে সাঁকোটি ভেসে যায়।

আমরা পাড়াবাসী বিগত ১৫ দিন ধরে স্বেচ্ছাশ্রমে নিজেদের ও এলাকাবাসী আর্থিক সহযোগিতায় মঙ্গলবার (২৬ মে) এই অস্থায়ী ঝুলন্ত সেতুটি নির্মাণ করেছি। সরকারের কাছে আমাদের একটা দাবি এই খালের উপর একটি স্থায়ী সেতু হউক। তাহলে আমাদের দু:খ লাগব হবে।


২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা বলেন, সাঁকোটি জরাজীর্ণ হওয়ায় এলাকাবাসীর আর্থিক  সহযোগিতায় স্বেচ্ছাশ্রমে একটি ঝুলন্ত  বাঁশের সেতু  নির্মাণ করেন। ইউনিয়ন পরিষদের পক্ষ হতে একাধিকবার এই খালের উপর একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য চিঠি দেওয়া হয়েছে। আমিও চাই এখানে একটি স্থায়ী সেতু হউক। 


মুঠোফোন যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ইতিমধ্যে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে এই খালের উপর সেতু নির্মাণের প্রস্তাবটি পাস হয়ে আছে, অচিরেই টেন্ডার প্রক্রিয়ার আমরা যাবো। আশা করছি পরবর্তী অর্থ বছরের শুরুতেই এর নির্মাণ কাজ শুরু করতে পারবো।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯