ঢাকা, ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত, সম্পন্ন প্রস্তুতি

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২৭ মে ২০২৬, বুধবার, ৭:১৯ অপরাহ্ন

banglahour


ময়মনসিংহে কখন কোথায় ঈদের জামাত, সম্পন্ন প্রস্তুতি
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ জেলার প্রায় আড়াই হাজার ঈদগাহ মাঠ ও বিভিন্ন মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ভোররাত থেকে বৃষ্টি থাকা সত্বেও সকল প্রস্তুতি শেষ হয়েছে। এখন চলছে মাঠ পরিস্কারের কাজ।


আজ (বুধবার) সকালে নগরীর কাঁচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠ পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক রুকুনোজ্জামান রোকন। সকাল সাড়ে সাতটায় হাফেজ মুফতি আবদুল্লাহ আল মামুনের ইমামতিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর কাঁচিঝুলি আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে সকাল সাড়ে আটটায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা আতিকুর রহমান।


এছাড়াও ঐতিহ্যবাহী চকবাজার বড় মসজিদে সকাল ৮ টায়, আকুয়া বাইপাস মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭ টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সকাল ৯ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জেলার বড় বড় স্থানে ঈদের নামাজে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
কোরবানির পর পরিস্কার পরিচ্ছন্ন নগরীর জন্য সার্বক্ষনিক পরিচ্ছন্নতা কর্মী মাঠে থাকবে বলে জানান ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯