ঢাকা, ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদি উৎসব অনুষ্ঠিত

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(৫ ঘন্টা আগে) ২৭ মে ২০২৬, বুধবার, ৭:২০ অপরাহ্ন

banglahour


শিশু বিষয়ক সংগঠন জুভেন্স রাইটস নেট  (জেআরএন) কুড়িগ্রাম জেলার উদ্যোগে আজ সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী মেহেদি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন এই আয়োজনটি ধরলা নদীর দক্ষিণ পাশে অনুষ্ঠিত হয়।

উৎসবে অংশ নেওয়া শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেওয়া হয় এবং তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটান সংগঠনের সদস্যরা। 
আয়োজকরা জানান, শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জুভেন্স রাইটস নেট এর বিভিন্ন সদস্যরা। তারা বলেন, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই আয়োজন শিশুদের মাঝে উৎসবের আমেজ তৈরি করে এবং তাদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো পরিবেশকে আনন্দমুখর করে তোলে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯