ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পুরাতন চাল মোম পলিশ দিয়ে চকচকে করে সরকারি গুদামে সরবরাহের অভিযোগ

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ মাস আগে) ২৮ মে ২০২৬, বৃহস্পতিবার, ৪:৪৭ পূর্বাহ্ন

banglahour

খুলনার মহেশ্বরপাশা খাদ্য গুদামে পুরাতন ও ভাঙা চাল মোম পলিশ দিয়ে চকচকে করে নতুন চালের সঙ্গে মিশিয়ে সরবরাহের অভিযোগ উঠেছে রূপসা অটো রাইস মিলের বিরুদ্ধে।


জানা গেছে, ঈদের ছুটির আগে শেষ সময়ে তড়িঘড়ি করে প্রায় ৮ টন চাল সরবরাহ দিতে আসে রূপসা অটো রাইস মিল। চালের মান নিয়ে সন্দেহ হলে গুদাম কর্মকর্তারা তা পরীক্ষা করেন। পরীক্ষায় পুরাতন ও ভাঙা চালের মিশ্রণের বিষয়টি নিশ্চিত হওয়ায় চাল গ্রহণ করা হয়নি। পরে মিল মালিক চালগুলো ফেরত নিয়ে যান।


গুদামের একটি সূত্র সিসিটিভি ফুটেজ দেখিয়ে জানায়, চাল সরবরাহের সময় পুরাতন চালের মিশ্রণ ধরা পড়ায় মিল মালিককে তা ফেরত নিতে বাধ্য হতে হয়।
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র গত কয়েক মাস ধরে ওএমএস ও ডিও’র চাল কিনে মজুদ করে রেখেছে। পরে সেই পুরাতন চাল নতুন চালের সঙ্গে মিশিয়ে আবার সরকারের কাছেই বিক্রির চেষ্টা করা হচ্ছে। মহেশ্বরপাশা খাদ্য গুদামে পুরাতন চাল সরবরাহের ঘটনায় সেই অভিযোগের সত্যতা মিলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ বিষয়ে রূপসা অটো রাইস মিলের মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
অভিযোগ রয়েছে, চক্রটি মজুদ করা আরও চাল নতুন চালের সঙ্গে মিশিয়ে বিভিন্ন সরকারি খাদ্য গুদামে সরবরাহের পাঁয়তারা করছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম