ময়মনসিংহের আলালপুরে পিকআপ ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষে বাবা- ছেলে নিহত হয়েছে। আজ (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ- শেরপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ময়মনসিংহের হালুয়াঘাটের মো. জাহাঙ্গীর আলম (৩১) ও তার আড়াই বছরের শিশু ছেলে রোহান।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাটি ময়মনসিংহের ফুলপুরের দিকে যাচ্ছিল।
আলালপুর এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সার যাত্রী জাহাঙ্গীর ও তার ছেলে রোহান মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
