ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৩০ মে ২০২৬, শনিবার, ৪:২৫ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে শনিবার (৩০ মে) সকাল ৮টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়।


এরপর বেলা ১১টায় সাহিত্য পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক শফিকুল ইসলাম পিটু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন। সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের  সভানেত্রী রউফুর নাহার রিনা, জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল,  জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক মোকাররম হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমল হাবিব সেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপ্টন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল আলম বিলাস ও  সাধারণ সম্পাদক এম.এ. তালহা, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জজকোর্টের পিপি এ্যাডভোকেট  মারুফ সারোয়ার বাবু,  জেলা আইনজীবী ফোরামের আহবায়ক এ্যাডভোকেট আ.স.ম. আব্দুল  রউফ, জেলা মহিলা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, যুগ্ম-সম্পাদক ও দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল ও সাংগঠনিক সসম্পাদক নাসরিন পারভীন প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন জেলা ওলামা দলের আহবায়ক মওলানা আনোয়ার হোসেন।
পরে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
                             

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯