ঢাকা, ৩০ মে ২০২৬, শনিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিকৃবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ ঘন্টা আগে) ৩০ মে ২০২৬, শনিবার, ৪:২৭ অপরাহ্ন

banglahour


যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। 
শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বৃক্ষরোপণ, দোয়া ও আলোচনা সভা এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো:  ইকবাল হোসেন কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সিকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম এর পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা ও সিকৃবির সিন্ডিকেট সদস্য মোছা. তাহসিনা রুশদীর লুনা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  বদরুজ্জামান সেলিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও সোনালী দলের সভাপতি প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. রুহুল আমিন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান  এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমান এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রদলের নেতাকর্মী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯