ধ্বংসের পথে ঠাকুরগাঁওয়ের একমাত্র সেগুন বাগান,
কর্তৃপক্ষের উদাসিনতা !
ঠাকুরগাঁও প্রতিনিধি : রক্ষণাবেক্ষণ, কর্তৃপক্ষের উদাসিনতা আর পরিচর্যার অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠাকুরগাঁওয়ের একমাত্র সেগুন বাগান। জেলার ঐতিহাসিক রাম দাঁড়া খালের পাড়ে গড়ে ওঠা এই বাগান এখন গাছ চুরির চেয়েও বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে দখলদারিত্ব। প্রভাবশালীদের অবৈধ স্থাপনা আর মাটি খুঁড়ে নেওয়ায় হুমকিতে পড়েছে কয়েক হাজার সেগুন গাছ।
বনবিভাগ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশ ঘেঁষে ঐতিহাসিক রাম দাঁড়া খালের পাড়ে, ১৯৬০ সালে প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে সরকারিভাবে রোপণ করা হয়েছিল কয়েক হাজার সেগুন গাছ। যা ছিল বনবিভাগের আওতায়।
মহাসড়ক আইন-২০২১ অনুযায়ী, মহাসড়কের সংরক্ষণ রেখার মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাইবে না। মহাসড়কের মধ্যবিন্দ থেকে সড়কের দুই পাশে ৭০ ফুট (স্থানভেদে পরিবর্তনশীল) জায়গা রাস্তার আওতাভুক্ত বা সংরক্ষিত থাকে, যেখানে কোনো স্থাপনা নির্মাণ করা নিষেধ। কিন্তু প্রভাবশালীরা ক্ষমতার জোরে কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থাপনা তৈরী করে আসছেন হরহামেশায়।
স্থানীয়রা জানায়, বনবিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজসে স্থানীয় এক শ্রেণির প্রভাবশালী মহল বনভূমি দখল করে গড়ে তুলেছে পাকা স্থাপনা, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। শুধু দখলই নয়, কৌশলে গাছের গোড়ার মাটি সরিয়ে ফেলায় গাছ পরে শুকিয়ে মরছে মূল্যবান বিশাল এই সব গাছ। ১৮-২০ বছর আগে তত্বাবধায়ক সরকারের আমলে বাগানটি সুরক্ষার উদ্যোগ নেওয়া হলেও, বর্তমানে এর দেখভাল করার যেন নেই কেউ।
ওই এলাকার সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান বলেন, আমরা জেনে আসছি বাগানটি সম্পূন্ন সরকারি এবং বনবিভাগের আওতায়। এখন জানতে পারছি জমিটা ব্যক্তি মালিকানাধীন। ফখরুদ্দীনের সময় ভাংচুর করা হয়েছে। কিন্তু পরবর্তীতে আবার প্রভাবশালীদের দখলে চলে যায়। এখন সেগুন বাগানের জমি অনেকে বেচাকেনা করছেন। কত গাছ মারা যাচ্ছে, আবার কতো গাছ ঝড়তুফানে পড়ে যাচ্ছে। তখন ফরেষ্টের লোক এসে নিয়ে যায়। স্কুল শিক্ষক মোতালেব হোসেন বলেন সেগুন বাগান মানে রাষ্ট্রীয় সম্পদ। এটা কখনো ব্যক্তি মালিকানাধীন সম্পদ হতে পারে না। বনবিভাগের অসাধু কর্মকর্তা এবং কর্তৃপক্ষের অবহেলায় বাগানটি ধ্বংসের পথে। কলেজ ছাত্র সফিকুল ইসলাম বলেন আগে দেখেছিলাম বনবিভাগের লোকজন আসতো, দেখাশোনা করতো কিন্তু বর্তমানে কারো কোন গুরুত্ব নেই। তিনি বাগান রক্ষার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
রফিকুল ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থী জানান আমার জন্মের পর থেকেই দেখে আসতেছি বাগানটি। কিন্তু বাগানটি বর্তমানে ধ্বংসের পথে। ঠাকুরগাঁওয়ে বন কর্মকর্তা আছে না, নাই, সঠিক বলতে পারছি না। আমি বাগানটি রক্ষায় বন কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ক্ষোভ প্রকাশ করে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের নাসিরুল ইসলাম জানান আমি প্রায় ৭০ কিলোমিটার দূর থেকে এসেছি। কিন্তু বনকর্মকর্তাকে পাচ্ছি না, আজকেসহ তিন দিন হলো একদিনও ওনাকে পাইনি। ওনাকে ফোন দিলে ফোনও ধরেন না, ওনি যে কখন অফিসে থাকেন, আর কখন অফিস করেন সেটাই জানা যাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক বনবিভাগের এক কর্মচারী বলেন ওনার শ^রবাড়ি এখানে ওনি শ^শুর বাড়ি থেকেই অফিস করেন। ওনার যখন ইচ্ছা হয় তখন আসেন এবং যখন ইচ্ছা হয়, তখন চলে যান।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন বর্তমানে যে বনকর্মকর্তা আছেন তিনি একজন নারী। তিনি বন রক্ষা করতে পারবেন কি না সন্দেহ আছে। কারন তিনি তো এলাকায় আসেন না অফিসও করেন না। তাহলে তিনি কিভাবে বনরক্ষা করবেন। আরেক বাসিন্দা লুৎফর রহমান বলেন ওনি যে, জনগণের টাকা খাচ্ছেন সেটাই তো হালাল হচ্ছে না। এই সকল কর্মকর্তাদের জন্য সরকারের কোটি কোট টাকা গোচ্ছা যাচ্ছে বলে জানান তিনি।
দখলদারদের দাপটে বন বিভাগের কর্মকর্তারাও অনেকটা অসহায়। আর গাছ ধ্বংস একদিনেই হয়নি, যা পূর্বে থেকে হয়ে আসছিল বলে জানান ঠাকুরগাঁও বন বিভাগের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা তাছলিমা খাতুন। অফিসে না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি ছুটিতে ছিলেন বলে জানান। এছাড়াও তিনি বেশীর ভাগ সময় মাঠে থাকেন বলে জানান এই কর্মকতা।
তবে দ্রæত পদক্ষেপ না নিলে জীববৈচিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রাকৃতিক সম্পদটি চিরতরে হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন পরিবেশবাদী ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সদস্য মো: জাহিদুল ইসলাম। তিনি জানান এর দায় বনবিভাগসহ সকলকে নিতে হবে।
দিনাজপুরের বিভাগীয় বনকর্মকর্তা ফাহিম মাসউদ বলেন বিষয় গুলো জানা নেই। তবে বিস্তারিত জেনে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
