পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ সোমবার (১ জুন) তিনি তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন দীপেন দেওয়ানের পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণে তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর হতে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে।
গত ১৭ ফেব্রুয়ারি বর্তমান সরকারের মন্ত্রিসভা গঠন করা হয়। সে সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয় দীপেন দেওয়ানকে।
বর্তমান সরকারের মন্ত্রিসভা গঠনের পর এই প্রথম কোনো মন্ত্রী পদত্যাগ করলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
