ঢাকা, ২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১ জুন ২০২৬, সোমবার, ৯:২৪ অপরাহ্ন

banglahour


কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৪ লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( ১০ বিজিবি)।

সোমবার (১ জুন) ভোররাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবিরবাজার বিওপির গোলাবাড়ী পোস্টের টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, আন্তঃসীমান্ত অপরাধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাত আনুমানিক ২টার দিকে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোলাবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।

জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা অথবা ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম ভবিষ্যতেও জোরদার থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯