ঢাকা, ২ জুন ২০২৬, মঙ্গলবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাজারের কুমির টেনে নিয়ে গেল শিশুকন্যা

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ২ জুন ২০২৬, মঙ্গলবার, ৫:৪৩ পূর্বাহ্ন

banglahour

 

বাগেরহাটের খানজাহান আলী মাজারের দিঘিতে সোমবার (১ জুন) রাত পৌনে ৯টার দিকে ফাতেমা (৭) নামের এক শিশু কন্যাকে টেনে নিয়ে গেছে কুমির।তাকে উদ্ধারের তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মো. দুলাল হোসেন খবরটি নিশ্চিত করেছেন। শিশুটি মাজার সংলগ্ন এলাকায় বসবাস করতো।

ইন্সপেক্টর মো. দুলাল হোসেন জানিয়েছেন, শিশুটির বয়স আনুমানিক সাত বছর ছিল এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শিশুটি দিঘির ঘাটে হাত-মুখ ধুতে বা গোসল করতে নেমেছিলো।এসময় শিশুর সাথে তার মা ছিল। তবে মা মানসিকভাবে সুস্থ নন।


স্থানীয়রা জানান,বাগেরহাট সদর উপজেলার ষাট গম্বুজ ইউনিয়নের খানজাহান আলী (রঃ) মাজারের দিঘিতে মহিলা ঘাটে একজন মানসিক প্রতিবন্ধী মহিলার মেয়ে ফাতেমা (৭) পিতা- অজ্ঞাত, থানা ও জেলা- অজ্ঞাত গোসল করতে নামলে দিঘিতে থাকা কুমির ফাতেমাকে কামড় দিয়ে ধরে নিয়ে যায়। ফাতেমার চিৎকারে মাজারে থাকা স্থানীয়রা দ্রুত এসে নৌকা নিয়ে দিঘিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করে। ঘটনার সংবাদ পেয়ে বাগেরহাট -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক বাগেরহাট জনাব গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার বাগেরহাট জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) বাগেরহাট মোঃ মহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।


এর আগে গত ৮ এপ্রিল একটি কুমিরকে পুকুরঘাট থেকে টেনে নিয়ে গিয়েছিল কুমির। সেই ঘটনার একটি ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার তৈরি হয়েছিল। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯