ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পারিবারিক কলহের জের ধরে রাঙ্গামাটিতে পুলিশের এসআইয়ের আত্মহত্যা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ মাস আগে) ২ জুন ২০২৬, মঙ্গলবার, ২:২৭ অপরাহ্ন

banglahour


পারিবারিক কলহের জের ধরে রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে সাজেদুল হক নামে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২রা জুন) দিবাগত রাতে শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনির ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহত এএসআই সাজেদুল হক (৩৭) রাঙ্গামাটি সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। প্রাথমিক ভাবে পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি কোতোয়ালী থানাধীন ডাকঘর কলোনী মন্টু চৌধুরীর ভাড়া বাসা তিন তলায় উত্তর পাশের কক্ষে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁস খেয়ে আত্নহত্যা সে করে। আত্মহত্যার পর তার স্ত্রী সাজিদা আক্তার পুলিশকে ‎খবর দেয়। মৃত্যুকালে নিহতের ৪ বছরের একটি শিশু কন্যা সন্তান রেখে গেছেন। 


‎‎নিহত এস আই সাজেদুল হক (৩৭) এর নিজ বাড়ি জামালপুর জেলা সদর উপজেলার ‎হনুমানেরচর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। লাশের ময়না তদন্ত শেষে নিজ বাড়ি জামালপুরে প্রেরণ করা হবে। 


খবর পেয়ে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল ও ‎অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিনসহ অন্যান্য ‎ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কি কারণে তিনি আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন।


রাঙ্গামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের ময়না তদন্ত শেষ করে তার মরদেহ নিজ জেলা জামালপুর সদরে পাঠিয়ে দেওয়া হবে। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম