ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলা উপজেলায় নদী ভাঙন রোধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

সারাদেশ | মো সেলিম রাড়ী। বরিশাল হিজলা প্রতিনিধি।

(৩ মাস আগে) ২ জুন ২০২৬, মঙ্গলবার, ৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৫৯ অপরাহ্ন

banglahour


বরিশালের হিজলা উপজেলার গৌরনদী ইউনিয়নে মেঘনার নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী নদী ভাঙনের কারণে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেন।

মঙ্গলবার সকাল দশটায় গৌরবদী ইউনিয়নে সাধারণ জনগণের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে উপজেলার বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছর বর্ষা মৌসুমে মেঘনা নদীর তীব্র স্রোতে বিভিন্ন এলাকা বিলীন হয়ে যাচ্ছে। এতে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। 
তাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের দৃষ্টি আকর্ষন করেন।যাতে এই অবহেলিত জনগোষ্ঠীর নদী ভাঙ্গন রক্ষায় পদক্ষেপ গ্রহণ করেন।


মানববন্ধন থেকে দ্রুত নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ, জিও ব্যাগ ফেলা এবং ভাঙন কবলিত এলাকায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিও জানান বক্তারা।


মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন, উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার, বিএনপির নেতা বেলাল জমাদার,যুবদলের সাবেক সভাপতি দেওয়ান সালাউদ্দিন রিমন, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস উদ্দিন, যুবদল নেতা জহির রায়হান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন গৌরবদী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলাইমান জমাদার।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম